অচলাবস্থা নিরসনে তুরস্ককে সাইপ্রাসের সাথে আলোচনা করতে হবে: ইইউ
সাইপ্রাসের সাথে মুক্ত বাণিজ্যের চুক্তি না করলে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য হতে পারবে না বলে ইইউ ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন। সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম পর্যায়ের আলোচনায় এ কথা বলা হয়েছে।
১৯৭৪ সালে সাইপ্রাস তুরস্ক থেকে আলাদা হয়ে গেলে দেশ দুটির মধ্যে যে তিক্ততার সম্পর্ক দেখা দিয়েছে তার উন্নতির জন্য সাইপ্রাসের সাথে বানিজ্য করার পরামর্শ দেয়া হয়েছে এ বৈঠকে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রায় ৭২ মিলিয়ন জনগন অধ্যুষিত মুসলিম দেশ তুরস্ক তার জনগনের জীবনযাত্রার মান উন্নত করতে ও বেকারত্বের হার কমানোর জন্য বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করতে ইইউ এর অন্তর্ভূক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে।
যতদিন পর্যন্ত তুরস্ক সাইপ্রাসকে আকাশ ও নৌপথে বাণিজ্য করতে দিতে সম্মত না হবে ততদিন পর্যন্ত সাইপ্রাসকে হুমকির সম্মুখীন হতে হবে।
বৈঠকের প্রথম পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ে আলোচনা করা হবে এবং এ আলোচনা একদিনেই শেষ হবে। এছাড়া আরও যে ৩৫টি বিষয়ে আলোচনা করা হবে তা শেষ করতে দশ বছর লেগে যাবে বলে ধারনা করা হচ্ছে।
সাইপ্রাস নৌপথে বাণিজ্য করার সুযোগ করে দিতে তুরস্ককে বাধ্য করার জন্য ইইউ এর প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে সাইপ্রাস সমঝোতা করতে সম্মত না হলে তুরস্ক এ বৈঠক বয়কট করবে বলে হুমকি দিয়েছে।
