২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক ক্রিয়াহীন মহিলার সন্তান প্রসবের পর মৃত্যু

মিলানের একটি হাসপাতালে কৃত্রিমভাবে জীবিত একজন মস্তিষ্ক ক্রিয়াহীন মহিলা অপরিপক্ক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মিলানের নিগার্ড হাসপাতালের চিকিৎসকরা জানান, যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা ৩৮ বছর বয়সী এই মহিলা সন্তান জন্মদানের কয়েক ঘন্টা পরেই মারা যান।

দু’মাস বয়সী কন্যা শিশুটি রোববার থেকে নিজে শ্বাস--প্রশ্বাস নেয়া শুরু করেছে বলে চিকিৎসকরা জানান।

এই মহিলা হাসপাতালের জরুরি সিজারিয়ান সেকশনে ১ দশমিক ৫ পাউন্ড ওজনের কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের গোপনীয়তা রক্ষার্থে মহিলার নাম প্রকাশ করা হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, মহিলাটি অন্ত্রবৃদ্ধিরোগে আক্রান্ত হয়ে চলতি বছরের মার্চ মাসে হাসপাতলে ভর্তি হন। এরপর তার মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে। ৭৮ দিন যাবৎ তার মস্তিষ্ক ক্রিয়াহীন  ছিল।

হাসপাতাল সূত্র আরও জানায়, মহিলাটি মৃত্যুর আগে তার কিডনি, যকৃৎ এবং চোখ দান করার ঘোষণা দিয়েছিলেন।