২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত, আহত ২০

ভারত নিয়ন্ত্রাধীণ জম্মুর আন্তঃজেলা বাসস্ট্যান্ডে সোমবার দু’টি গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

জম্মুর এই বাসস্ট্যান্ড এলাকাটি শহরের প্রাণকেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ এলাকা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গ্রেনেড বিস্ফোরণের পরপরেই জম্মুর নিরাপত্তা কর্মীরা বাসস্ট্যান্ড এলাকাটি ঘিরে রাখে।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।