জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে সোমবার ভোরে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবন দেশ জাপানের হিরোশিমাসহ বেশ কয়েকটি বড় বড় শহরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এ ভুমিকম্পের ফলে সুনামির কোন আশংকা নেই তবে এতে করে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এর আগে ১৯৯৫ সালে কোব শহরে ৭.২ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানায় ৬,৪০০ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়।
