নেপালের রাজার ভেটো প্রদান ক্ষমতা খর্ব করেছে দেশটির সংসদ
নেপালের পার্লামেন্টে সংসদ সদস্যদের এক ভোটগ্রহণের পর রবিবার সব সদস্যের সর্বসম্মতিক্রমে রাজা জ্ঞানেন্দ্র-র ভেটো দানের ক্ষমতা বাতিল করে দেয়া হয়েছে।
এর ফলে সংসদে পাসকৃত কোনো বিল বা আইন ভেটো দানের বা প্রত্যাখান করার ক্ষমতা হারালেন রাজা জ্ঞানেন্দ্র।
রাজার ভেটো দানের ক্ষমতা বাতিল করা মাত্র নতুন আইন বলে এখন থেকে নেপালের শাসন এবং আইন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা দেশটির মন্ত্রীদের নিয়ে গঠিত কাউন্সিল নিয়ন্ত্রণ করবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
আইনের মাধ্যমে রাজা জ্ঞানেন্দ্র-র সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে বলে আইনবিদ রাম বারান যাদব বলেছেন।
এই আইনটি রবিবার থেকে কার্যকর হবে।
নেপালের কমিউনিষ্ট পার্টির এক সাংসদ রঘুজি পান্তা বলেন এই আইন কার্যকর হওয়ার ফলে রাজা জ্ঞানেন্দ্র-র দেশ শাসনে তেমন কোন ভুমিকাই থাকলো না।
গত মাসে সংসদ সদস্যদের এক ভোটগ্রহণের পর সেনাবাহিনী ও রাজস্ব প্রদানের উপর থেকে রাজা জ্ঞানেন্দ্র-র ক্ষমতা খর্ব করা হয়।
কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীদের ব্যাপক সহিংসতা এবং ১৪ জন ব্যক্তি নিহত হবার পর রাজা জ্ঞানেন্দ্র-র ভেটো ক্ষমতা খর্ব করা হল।
