২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে ঋণের ফাঁদে না ফেলার জন্য জি-৮’ অর্থমন্ত্রীদের আহ্বান

রাশিয়ার সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত জি-৮ এর অন্তর্ভূূক্ত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা দ্রুত অর্থনৈতিক মুক্তির লোভ দেখিয়ে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে আরো ঋণের ফাঁদে না ফেলার জন্য পুঁজিবাদী দেশগুলোকে আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

অনুন্নত এবং স্বল্প আয়ের দেশগুলোকে যাতে ঋণের দায়ে জর্জরিত করা না হয় সেজন্য দাতা দেশগুলোকে এক যোগে কাজ করতে হবে বলে তারা মনে করেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

উদাহরণস্বরুপ তারা বলেন, চীন এবং ব্রাজিল বিশ্বের কিছু উন্নয়নশীল দেশকে ঋণ প্রদান করে পরবর্তীতে তা আদায় করতে ব্যর্থ হয়েছিল। সেময় অন্যান্য ধনী দেশগুলো সেই উন্নয়নশীল দেশগুলোর ঋণ মওকুফ করে দিয়েছিল।

এর ফলে দেখা যায় যে বার বার ঋণ গ্রহণ ও পরবর্তীতে অন্য দেশ কতৃর্ক ঋণ মওকুফ উন্নয়নশীল দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে দেয়।

জি-৮ ভূক্ত আটটি দেশ -- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, ফ্রান্স, ইতালী, কানাডা এবং রাশিয়ার অর্থমন্ত্রীরা দাতা গোষ্ঠিগুলোকে তাদের যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে জি-৮-এর সাথে সমন্বয় সাধনের আহ্বান জানান।

এছাড়া, তারা বলেন দরিদ্র দেশগুলোর প্রয়োজন এবং উন্নয়নের প্রাধান্য অনুযায়ী তাদের ঋণ দান করা হবে।

এছাড়া, শিল্পোন্নত দেশগুলোর ঋণ মওকুফের সুযোগের অপব্যবহার করে অন্য দেশগুলো যাতে উন্নয়নশীল কোন দেশকে ঋণ দান করতে না পারে তা প্রতিহত করার জন্য দাতা গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করা দরকার বলে জানান রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই কুদরিন।