২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির ছাত্ররা ধর্মঘট প্রত্যাহার করেছে

চিলির মাধ্যমিক স্কুলের ছাত্ররা তাদের সপ্তাহব্যাপী অব্যাহত ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। শিক্ষা খাতে চিলি সরকার অতিরিক্ত বরাদ্দ দেওযায় সন্তুষ্টি প্রকাশ করে ছাত্র নেতা জুয়ান কারলোস হেরারা জানায় যে ধর্মঘট প্রত্যাহার করে তারা ক্লাসে ফিরে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

শিক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দ দেওযায় ছাড়াও ছাত্রদের আরও কিছু দাবী থাকলেও অব্যাহত ধর্মঘটের কারণে ছাত্ররা জনসমর্থন হারাতে শুরু করলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবলে বলা হয়েছে।

প্রায় দশ লাখ ছাত্র ও শিক্ষক এ আন্দোলনে অংশ নেয়। এ আন্দোলন চলাকালে সান্তিয়াগোর প্রধান প্রধান এলাকাগুলোতে পুলিশ ও ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

শেষ পর্যন্ত  প্রেসিডেন্ট মিশেল বাশেলেট ছাত্র দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে এবং তা অবশ্যই মানা হবে-এমটি জানানো হলে ছাত্ররা তাদের ধর্মঘট প্রত্যাহার করে এবং ক্লাশে ফিরতে শুরু করে।