তেল নিয়ে রাশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে জি-৮ দেশগুলো
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটারসবার্গে আলোচনায় বসতে যাচ্ছে জি-৮ ভূক্ত শিল্পোন্নত দেশগুলো।
জি-৮ সম্মেলনের এর আগে জি ৮ ভূক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সেন্ট পিটারসবার্গের এই বৈঠক আসন্ন জুলাই মাসের সম্মেলনের পূর্বপ্রস্তুতি বলে ধারনা করা হচ্ছে।
তেলের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের তেল ও গ্যাস সরবরাহকারী দেশগুলোর নিরাপত্তা বিধানই হল তাদের আলোচনার মূল বিষয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
রাশিয়া বর্তমানে তেল রপ্তানীকারক দেশ হিসাবে আরব আমিরাতের প্রতিপক্ষ দেশ হিসাবে পরিচিত এবং জি - ৮ দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি করবে কিনা সে বিষয়েও আলোচনা হবে এ বৈঠকে।
যদিও এই বৈঠকের মূল বিষয় তেল, তারপরও ডলারের মূল্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যদেশের বাণিজ্য ঘাটতি ও সুদের ক্রমবর্ধমান বৃদ্ধির হার এ আলোচনায় অংশ পাবে।
গত শীতে ইউক্রেনে তেল রপ্তানী বন্ধ করে দেয় রাশিয়া। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানীকারক দেশ হিসাবে রাশিয়ার আত্মপ্রকাশ কিছুটা সমালোচনার মুখোমুখি হয়।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি রাশিয়াকে অভিযুক্ত করে বলেছে যে তেল ও গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া।
এ বিষয়ে পশ্চিমা দেশগুলো প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য রাশিয়াকে গতিশীলভাবে তেল ও গ্যাস রপ্তানী ও পাইপলাইন ব্যবস্থা সমৃদ্ধকরনের প্রস্তাব দিয়েছে।
