জঙ্গি নেতা আবু মুসাব আল জারকাবি নিহত: ইরাক সরকার
ইরাকের আল - কায়দা শীর্ষ নেতা আবু মুসাব আল জারকাবি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি নিশ্চিত করেছেন।
বাগদাদের কাছে বিমান হামলায় জর্ডান বংশোদ্ভূত এই জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
জঙ্গি এ নেতাকে ইরাকের সুন্নী বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া ইরাকে কয়েকদফা বোমা হামলা চালিয়ে কয়েকশ শিয়া মুসলিম এবং মার্কিন সেনা হত্যার দায়েও জারকাবিকে অভিযুক্ত করা হয়।
