ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তান তার সমর্থন বজায় রাখবে - শওকত আজিজ
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকে পাক প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছেন তার দেশ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দান অব্যাহত রাখবে।
পাক প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আল জাহার ফিলিস্তিনের আভ্যন্তরীণ নানাবিধ সংকট এবং আর্ন্তজাতিক ইস্যুতে দেশটির সমস্যা নিয়ে এই বৈঠকে আলোচনা করেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এ বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তান আর্থিক সাহায্য প্রদান করবে বলে জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে তিরিশ লাখ মার্কিন ডলার প্রদান করার কথা ঘোষণা করেছেন।
এছাড়া, মাহমুদ আল জাহারকে ইসলামাবাদে ফিলিস্তিন দূতাবাস নির্মাণের একটি প্রস্তাবও দিয়েছেন তিনি।
