২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখবেন ইরানের ভাইস--প্রেসিডেন্ট

ইরানের ভাইস--প্রেসিডেন্ট মোহাম্মদ আলীয়াবাদী শুক্রবার মিউনিখে জার্মানি ও কোস্টারিকার মধ্যেকার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখবেন। জার্মান সরকার এই তথ্য জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইরানের ক্রীড়া--নীতির প্রধান দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ আলীয়াবাদী ১১ জুন ন্যুরেমবার্গে মেক্সিকোর বিরুদ্ধে ইরানের উদ্বোধনী ম্যাচেও উপস্থিত থাকবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আহমাদিনেজাদ প্রতিযোগীতা দেখতে জার্মানি আসবেন কি না তা সম্পর্কে আমাদের কাছে নতুন কোনও তথ্য নেই।

মুখপাত্র আরও জানান, ইরানের কর্মকর্তাদের জার্মানি সফরে কোনপ্রকার নিষেধাজ্ঞা নেই।

বিশ্বকাপ ফুটবল আসরের ‘ডি’ গ্র“পের ম্যাচে মেক্সিকো, এঙ্গোলা ও পর্তুগালের বিরুদ্ধে লড়াই করবে ইরান।