২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সকল রাজনৈতিক কর্মীদের মুক্তিদানের আহ্বান জানিয়েছেন কফি আনান

জাতিসংঘের মহাসচিব কফি আনান সকল বন্দী রাজনৈতিক কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মিয়ানমারের সামরিক সরকার এক শ্রমিক নেতা সু সু নওয়েকে মুক্তি দেওয়ার পর জাতিসংঘের মহাসচিব এ আহ্বান জানান।

অং সাং সু কি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সদস্য নওয়ে মিয়ানমারে জোরপূর্বক শ্রমিকদের কাজ করতে বাধ্য করা সংক্রান্ত রিপোর্ট জাতিসংঘে পেশ করলে ২০০৫ সালের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। ১৮ মাস কারাভোগের পর তাকে মুক্তি দেওয়া হয়।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের  দূতের সাথে একমত পোষণ করে কফি আনান জানান যে শুধু নাওয়ে নয় বরং সকল রাজনৈতিক বন্দীকে মিয়ানমারের সামরিক সরকারের মুক্তি দেওয়া উচিত।

এদিকে কেন তাকে নির্ধারিত সময়ের আগে মুক্তি দেওয়া হয়েছে এ ব্যাপারে কিছু না জানলেও নাওয়ে জানিয়েছেন যে তিনি তার কর্মকান্ড চালিয়ে যাবেন।

তিনি সত্যের পাশে থাকবেন এবং শ্রমিকদের জোরপূর্বক কাজ করতে বাধ্য করার প্রক্রিয়া নির্মূলে কাজ করবেন বলেও বিভিন্ন বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে।