২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মুসলিমদের বিচ্ছিন্ন করে রাখছে

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিওয়োনা সুদর্শোনো মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র পৃথিবীর মুসলিম দেশগুলোকে একঘরে করে রাখছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইন্দোনেশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষাসচিব ডোনাল্ড রামসফেল্ডের সাথে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে সুদর্শোনো বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অন্যান্য মুসলিম দেশগুলোর সরকারের প্রতি আরও নমণীয় হওয়া। জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রনয়নের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিটি দেশের সরকারের উপর তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

সুদর্শোনো বলেন, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই ব্যাপারগুলো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইন্দোনেশিয়া ভালভাবেই জানে যে, বিভিন্ন দেশ ,জাতি ও সংস্কৃতি সম্পর্কে মার্কিন প্রশাসনের অনেক ভ্রান্ত ধারনা রয়েছে।

এসব ভ্রান্ত ধারনা যুক্তরাষ্ট্র নিজেরাই ছড়িয়ে তাদের সুুবিধামত সেগুলো প্রচার করে বেড়াচ্ছে যা মোটেই মঙ্গলজনক নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের অগ্রগতির জন্য রামসফেল্ড বর্তমানে জাকার্তায় রয়েছেন।

১৯৯৯ সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয় সেনাদের ক্ষমতার চরম অপব্যবহারের দোহাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করলেও ২০০৫ সালের শেষে তা পুনঃস্থাপিত হয়।

পেন্টাগন জানিয়েছে, ইন্দোনেশিয়ার সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি মানবাধিকার উন্নয়নেও যুক্তরাষ্ট্র কাজ করবে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও যৌথ অভিযানে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে আরও দক্ষ ও নিপূন করে গড়ে তোলার লক্ষ্যে এবং মালাক্কা ও অন্যান্য পানিপথ রক্ষাথের্ও সাহায্য করবে যুক্তরাষ্ট্র।