ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি এলাকা থেকে ১১,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে
ইন্দোনেশিয়ার মেরাপি পর্বতের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হওয়ায় ঐ এলাকা থেকে প্রায় ১১,০০০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই জাভা দ্বীপের মেরাপী আগ্নেয়গিরি থেকে লাভা ও বিষাক্ত গ্যাস বের হচ্ছিল এবং এখন তা আরও বৃদ্ধি পাওযায় ইন্দোনেশিয়া সরকার এ পদক্ষেপ নেয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাক এবং কারে করে লোকজনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
২৭ মে ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬,০০০ হাজার মানুষ মারা যায় এবং এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরিমানও বেড়ে যায়।
