২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ভূমিহীন কৃষকদের বিক্ষোভ, পার্লামেন্ট ভবন ভাঙচুর

ব্রাজিলের কৃষি খামারে কর্মরত শত শত ভূমিহীন কৃষক কৃষি পদ্ধতি সংস্কারের দাবীতে সেদেশের রাজধানী ব্রাসিলিয়ার পার্লামেন্ট ভবনে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শত শত কৃষক কৃষি পদ্ধতি সংস্কারের দাবীতে পার্লামেন্ট ভবনটির দরজা, জানালা, আসবাবপত্র এবং গাড়ী ভাংচুর করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এ সংঘর্ষে ২০ জন আহত এবং বেশকিছু বিক্ষোভকারী নেতা গ্রেপ্তার হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা তার নির্বাচনী প্রচারণায় নির্বাচিত হলে দেশটির ভূমিহীন কৃষকদের জমি প্রদান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।

তবে ক্ষমতাসীন হওয়ার পর তিনি ভূমিহীন কৃষকদের ভূমি আদায় সংক্রান্ত পদ্ধতি সংস্কারে কোনো ভূমিকা গ্রহণ না করলে কৃষকদের ভেতর তীব্র অসন্তোষ ছড়িয়ে পরে।

উল্লেখ্য ব্রাজিলে প্রায় ৪ লাখ ভূমিহীন কৃষক রয়েছে।