২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের ছবি বিক্রির অর্থ চ্যারিটিতে দান করবেন জোলি--পিট দম্পতি

বর্তমানে হলিউডের সাড়া জাগানো দম্পতি ব্রাড পিট--অ্যাঞ্জেলিনা জোলি তাদের কন্যা সন্তানের বেশ কিছু ছবি বিক্রির অর্থ চ্যারিটিতে দান করার ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অ্যাঞ্জেলিনা--পিটের প্রথম কন্যা সন্তান শাইলোহ নোওভেলের ছবি বিক্রি করে প্রায় ৫০ লাখ থেকে ৭০ লাখ মার্কিন ডলার পাওয়া গিয়েছে।

ব্রাড এবং অ্যাঞ্জেলিনা এক যৌথ বিবৃতিতে জানান, “আমরা যখন আমাদের কন্যা সন্তানের পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ করছি তখন বিশ্বের অনেক উন্নয়নশীল দেশেই জন্মের প্রথম দিনেই অনেক নবজাতক মৃত্যুবরণ করছে। বিশ্বের বিভিন্ন স্থানে যাওয়ার সুবাদে আমরা জেনেছি, প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২০ লাখ শিশু জন্মের পরপরই মারা যায়।”

উন্নয়শীল দেশের সরকার যদি শিশু মৃত্যু রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তাহলে শিশু মৃত্যুর হার কমানো যেতে পারে বলেও জোলি--পিট দম্পতি আশা প্রকাশ করেন।

‘গার্ল ইন্ট্যারাপ্টড’ এবং ‘টম্ব রেইডার’ ছবি দু’টিতে পরহিতব্রতীকর্মী হিসেবে জোলি অভিনয় করে ব্যাপক পরিচিত লাভ করেন । ১৯৯৯ সালে ‘গার্ল ইন্ট্যারাপ্টড ছবিতে অভিনয় করা জন্য তিনি সম্মানজনক পুরস্কার ‘অস্কার’ লাভ করেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবেও অ্যাঞ্জেলিনা জোলিকে মনোনীত করেছেন।

প্রথমবার কন্যা সন্তান জন্ম দিলেও জোলির ঘরে আগে থেকে দু’টি দত্তক শিশু রয়েছে। এরা হল - ক্যারিবীয় বংশীদ্ভূত চার বছর বয়সি ম্যাডক্স ও ইথিওপিয়ান এক বছর চার মাস বয়সি জাহারা।