২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কিবোর্ড তারকা বিলি প্রেস্টন আর নেই

যুক্তরাষ্ট্রের বিখ্যাত কণ্ঠশিল্পী এবং গীতিকার বিলি প্রেস্টন দীর্ঘ রোগ ভোগের পর ৫৯ বছর বয়সে এরিজোনায় মৃত্যুবরণ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 11:21 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রেস্টন কিশোর বয়স থেকেই কিবোর্ড বাজাতেন। তিনি হাতেগোনা সেইসব কিবোর্ডিষ্টদের একজন যিনি  বিটলস্ এবং রোলিং স্টোন  উভয় ব্যান্ডদলেরই সদস্য ছিলেন।

বিলি রোলিং স্টোনস্ এর ‘এক্সাইল অন মেইন স্ট্রিট’ এবং বিটলস-এর ‘লেট ইট বি’ গানগুলোর জন্য স্বরণীয় হয়ে আছেন।

বিলি তার নিজের রচিত গান ‘আউটা স্পেস’ এর জন্য গ্র্যামি এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। বিলি প্রেস্টন গত নভেম্বর মাসে এরিজোনার স্কটস্ডেল স্বাস্থ্য কেন্দ্রে কিডনির জটিলতার কারণে কোমায় চলে গিয়েছিলেন।

টেক্সাসে জন্মগ্রহন করা বিলি জীবনের প্রায় ৫ দশক ধরে গানবাজনা ও বিনোদন জগতের সাথে যুক্ত ছিলেন।

বিলি প্রেস্টন যেমন তার কাজের মাধ্যমে ‘লেট ইট বি’ গানটিকে আলাদা একটা মাত্রা দিয়েছিলেন  তেমনই ‘এ্যাবি রোড’ এবং ‘হোয়াইট এ্যালবাম’ গানগুলোর জন্য তার অবদান স্বরনীয়।

তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘উইল ইট গো রাউন্ড ইন সার্কেলস্’ ‘নাথিং ফ্রম নাথিং’ এবং ‘স্পেস রেস’।

স্বনামধন্য একজন গীতিকার হিসেবে বিলি অনেক গান রচনা করেছেন। বিলের লিখিত গানের মধ্যে রয়েছে ব্রিটিশ ব্লুজ শিল্পী জোই কোকারের গাওয়া ‘ইউ আর সো বিউটিফুল’ এবং ‘এ মেজর হিট ফর হিজ ফ্রেন্ড’এর মতো বিখ্যাত কিছু গান।