বিশ্বের ছয় পরাশক্তির আনীত প্রস্তাবে ইরানের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানিয়েছেন বুশ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্বের ছয় পরাশক্তির পাঠানো প্রস্তাবে ইরানের ইতিবাচক সাড়াকে উৎসাহিত করে বলেছেন, এ ধরনের সাড়া দেশটির সাথে গভীর সম্পর্ক স্থাপন এবং চলমান সমস্যা সমাধানে কার্যকর হতে পারে।
ইরানের পরমাণূ ইস্যুর সমঝোতাকারী আলী লারিজানি পশ্চিমা বিশ্বের পাঠানো প্রস্তাবটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে এই প্যাকেজ প্রস্তাবে কিছু অস্পষ্টতা রয়েছে বলেও জানান।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ এবং জার্মানির আনীত এই প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানা কিছু জানা যায়নি। তবে এই প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানিচুল্লি এবং পারমাণবিক জ্বালানী মজুদাগারসহ ইরানকে বাণিজ্যিক ও নিরাপত্তা সংক্রান্ত সুযোগ-সুবিধা দেয়া হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছে ইরানের সাথে সম্পর্ক স্থাপনে পশ্চিমা পরাশক্তিগুলির পাঠানো প্রস্তাবের তারা কুটনৈতিকভাবে সমাধান করবে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এই প্যাকেজ প্রস্তাব বিবেচনায় এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে।
যুক্তরাষ্ট্র এর আগে ইরানকে সতর্ক করেছিল এই বলে যে যদি তারা এই প্রস্তাব মেনে না নেয় তাহলে তাদেরকে জাতিসংঘের আরোপিত কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
