২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারা বিশ্বে প্রায় ২০ কোটি অভিবাসী রয়েছে : জাতিসংঘ

সারাবিশের¦ প্রায় ২০ কোটি মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে অভিবাসী জীবনযাপন করছে বলে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত অভিবাসী বিষয়ক এক রিপোর্টে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত অভিবাসীদের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে বলেও এ রিপোর্টে প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব কফি আনান কর্তৃক পেশকৃত এ রিপোর্টে বলা হয়েছে যে অধিকাংশ অভিবাসীদের প্রবনতা হল উন্নত দেশে যাওয়া এবং এর ফলে দেখা যাচেছ যে প্রতি ৫ জন অভিবাসীদের মধ্যে একজন করে যুক্তরাষ্ট্রে যায়।

তবে প্রায় ৭ কোটি ৫০ লাখ মানুষ উন্নয়নশীল একটি দেশ থেকে অন্য উন্নয়নশীল দেশে যায়। এমনকি ফিলিপাইন, সার্বিয়া, মন্টেনিগ্রোর মত বেশ কিছু দেশের জাতীয় আয়ের একটি বড় অংশ হল বিদেশ থেকে পাঠানো অর্থ । 

অভিবাসনকে আন্তর্জাতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে কফি আনান বলেছেন যে ১৯৯০ সালে যেখানে সারাবিশ্বে মোট অভিবাসীর সংখ্যা ছিল ১৫ কোটি ৫ লাখ সেখানে ২০০৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২০ কোটি।

জাতিসংঘের মহাসচিব জানান যে অভিবাসীদের সঠিক নীতির মাধ্যমে পরিচালনা করতে পারলে তারা যে দেশ থেকে আসছে এবং যে দেশে অবস্থান করছে উভয় দেশের জন্যই তা লাভজনক হতে পারে। তবে অভিবাসীরা কতটা সম্মানিত হচ্ছে এবং তাদেরকে কতটা সমর্থন করা হচ্ছে আর উপর নির্ভর করবে এ লাভের হার।

তবে এ রিপোর্টে ’মেধাপাচার’ এর বিষয়টির উপর জোর দিয়ে বলা হয়েছে গিয়ানা, হাতিতি এবং জ্যামাইকার উচ্চশিক্ষিত প্রায় ৬০ শতাংশ জনগনই বিদেশে বসবাস করে।

বিভিন্ন দেশে অভিবাসীদের যে হার এতে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় ২০০৫ সালে সারা বিশ্বের মোট অভিবাসীর ৩৪ শতাংশ রয়েছে ইউরোপে, ২৩ শতাংশ উত্তর আমেরিকায়, ২৮ শতাংশ এশিয়াতে, ৯ শতাংশ আফ্রিকাতে, ৩ শতাংশ ল্যাটিন আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া মহাদেশে ৩ শতাংশ।

এদিকে আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে অভিবাসী প্রবেশ করায় সৃষ্ট সমস্যার সমাধানে আফ্রিকা ও ইউরোপের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি খসড়া পরিকল্পনাও তৈরী করেছেন।