২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যাণ্ডের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন

স্থানীয় নির্বাচনে দলের দুর্বল অবস্থানের ফলে আইসল্যাণ্ডের প্রধানমন্ত্রী হ্যালডোর এ্যাসগ্রিমসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 02:41 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তিনি গত ২০০৪ সাল হতে প্রধানমšত্রীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী গেইর হার্ডি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে বলে ৫৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান।

গত মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে তার প্রোগ্রেসিভ দলের পরাজয়ের জন্য তিনি নিজেকে দায়ি করে বলেন সংসদে তিনি তার সিটে থাকবেন কিন্তু মন্ত্রী পরিষদের কোনো দায়িত্বে থাকবেন না।

তাঁর এই ঘোষণার ফলে হার্ডি বলেন প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও সরকার এবং দল অপরিবর্তিত থাকবে।