২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাহুল মহাজন গ্রেফতার

দিল্লীর ইন্দ্রোপ্রস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত ভারতের প্রয়াত বিজেপি নেতা এবং সাংসদ প্রমোদ মহাজনের ছেলে রাহুল মহাজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেফতার করেছে দিল্লী পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সাইকোট্রোফিক আইন (এনডিপিএস)-এর ২১, ২৫, ২৭ ও ২৯ ধারায় তাকে মাদক গ্রহণ এবং কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

দিল্লী পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মনীশ আগারওয়াল রাহুলের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন।

তিনি জানান, রাহুলের বিরুদ্ধে নিষিদ্ধ কোকেন সেবন, মাদকদ্রব্য সংরক্ষণ এবং প্রমাণাদি নষ্ট করার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান , রাহুল মহাজন হাসপাতাল ত্যাগের মতো পুরোপুরি সুস্থ কিনা সে বিষয়ে চিকিৎসকদের মতামত নেয়া হচ্ছে।

গ্রেফতারের পূর্বে এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসারত রাহুলকে দিল্লীর একটি উচ্চ পর্যায়ের পুলিশ দল জিজ্ঞাসাবাদ করে ।

পহেলা জুন রাহুল অসুস্থ হয়ে পড়লে তাকে পিতার অফিস বাংলো থেকে হাসপাতালে ভর্তি করা হয়।