২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো আফগানিস্তানের জনগণের সমর্থন অর্জনে বদ্ধ পরিকর

আফগানিস্তানে অবস্থানরত নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)-র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডেভিড রিচার্ডস জানিয়েছেন দেশটির জনগণের সমর্থন অর্জনের লক্ষে তারা নতুন পন্থা অবলম্বন করবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 10:26 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আগামী জুলাইয়ে ন্যাটো সৈন্যরা মার্কিন বাহিনীর কাছ থেকে দক্ষিণ আফগানিস্তানের নিরাপত্তা সংক্রান্ত কর্তৃত্ব গ্রহণ করলে ন্যাটোর সৈন্যরা আফগানিস্তানের জনগণের প্রতি ‘অধিক বন্ধুত্বপূর্ণ’ হবে বলে তিনি মনে করছেন।

তিনি মনে করছেন ন্যাটো সৈন্যদের এমন হওয়া উচিত যাতে করে আফগানিস্তানের জনগণ ও ন্যাটো সৈন্যদের মধ্যে কখনও সংঘর্ষ না বাধে যেমনটা হয়েছিল গত সপ্তাহে আফগানিস্তানের জনগণ ও মার্কিন বাহিনীর মধ্যে। 

গত চার বছর ধরে দক্ষিণ এবং পূর্ব আফগানিস্তানের জনগণ মার্কিন সেনাদের আগ্রাসনের শিকার হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এসব অঞ্চলের প্রতিটি ঘরে তারা তল্লাশী চালানোসহ আফগান নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া , বোমা হামলা করে নিরীহ আফগান নাগরিক হত্যাসহ বিভিন্ন প্রকার নির্যাতনে আফগানিস্তানের জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এদিকে, বৃটিশ সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী সন্দেহভাজন পাঁচ তালেবানকে হত্যা করেছে।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় চার আফগান নাগরিক নিহত হয়েছে বলেও জানা যায়।