ইরাকে রুশ কূটনীতিক হত্যা
ইরাকের রাজধানী বাগদাদে দু®কৃতিকারীরা শনিবার একজন রুশ কূটনীতিককে হত্যা করেছে। একই সাথে তারা চার জন দূতাবাস কর্মকর্তাকে অপহরন করেছে।
রাশিয়ান দূতাবাসের অদূরে মানসূর জেলার অন্তর্গত এক সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
বন্দুকধারীরা তিনটি গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে কূটনীতিকের গাড়ি উদ্দেশে গুলি ছোঁড়ে। খবর ইন্টারনেট সূত্রের।
ইরাকের রুশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
