২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পুলিশ-বিদ্রোহী যুদ্ধে ১২ জন জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি পুলিশ স্টেশনে হামলার সময় পুলিশ-বিদ্রোহী যুদ্ধে ১২ জন সন্দেহভাজন তালেবান বিদ্রোহী নিহত হয়েছে, স্থানীয় কর্মকর্তারা শনিবার একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

কান্দাহার প্রদেশের মুখপাত্র দাউদ হামাদী জানিয়েছেন, জঙ্গিরা যাবার সময় তাদের নিহত এবং আহত সঙ্গীদের নিয়ে যায় কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কমপক্ষে ১২জন জঙ্গি নিহত এবং আরও ১২জন আহত হয়েছে।

দাউদ হামাদী জানিয়েছেন, পুলিশদের মধ্যে চারজন আহত হলেও কেউ নিহত হয়নি।

মিয়ানা শেইন শহরের উত্তর কান্দাহারের পুলিশ স্টেশনে কয়েক ঘন্টাব্যাপী থেমে থেমে এই রক্তক্ষয়ী বন্দুক যুদ্ধ চলে।

দাউদ হামাদী জানান, জঙ্গিরা অতর্কিতে রাইফেল এবং মেশিনগান নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায়।

১৭ মে থেকে এ পর্যন্ত আফগানিস্তানের দক্ষিন প্রদেশের পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এরূপ সহিংস ঘটনায় ৪০০ বেশি লোক মারা গিয়েছে এবং তাদের বেশির ভাগই জঙ্গি।