২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র এখনও এশিয়ায় নিরাপত্তা দিতে সক্ষম: রামসফেল্ড

বর্তমান ইরাক যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা দেয়ার মত ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র সচিব ডোনাল্ড রামসফেল্ড।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:37 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইরাক যুদ্ধের সৃষ্ট পরিস্থিতির ফলে পূর্ব এশিয়ায় বিশেষ করে চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা ওয়াশিংটন হারিয়েছে- এমন অভিযোগও তিনি সরাসরি নাকচ করেছেন।

”আমরা আমাদের প্রতিশ্র“তি পালন করি এবং এটাই প্রমানিত। পৃথিবীর সব দেশই এ সম্পর্কে অবহিত” একথা বলে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের  সেনাপ্রধান তার দেশের প্রতিশ্র“তি রক্ষা করতে সবসময় সচেষ্ট।

আপনারা দেখেছেন ভারতে ২০০৪ সালের সুনামীর সময় আমরা কি করেছি এবং বর্তমানে ইন্দোনেশিয়ার ভুমিকম্পে আমাদের অবদান কি?

আমরাই সেই দেশ, যারা বিশ্বের যে কোন দেশের দূর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের নিরাপত্তা প্রদান করেছি।

বিশ্বের বিভিন্ন দেশের বাৎসরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য রামসফেল্ড সিংগাপুরে এসে এসব বলেন। 

রামসফেল্ডের সাথে এ সম্মেলনে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ  প্রতিরক্ষা কর্মকর্তা বলেন যে মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে তারা যখন বেশ ব্যস্ত ছিলেন তখনও এশিয়ার কথা তাদের মনে ছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য চীনের সামরিক কর্মকান্ডের উপর যুক্তরাষ্ট্র কড়া দৃষ্টি রাখছে- এমন জটিল অবস্থার মধ্যেই রামসফেল্ড এ সফরে গেছেন।