আবু গারিব কারাগারের বন্দীদের নির্যাতনের জন্য কুকুর রক্ষক অভিযুক্ত
ইরাকের আবু গারিব কারাগারে বন্দীদের উপর কুকুর দিয়ে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন কুকুর রক্ষকের বিরুদ্ধে।
সার্জেন্ট সানটোস কারডোনার বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে বাগদাদে ২০০৩ ও ২০০৪ সালে বন্দীদের উপর অত্যাচার ও দায়িত্বে অবহেলা সংক্রান্ত দুইটি অভিযোগ রয়েছে।
বর্তমানে কারডোনা সাড়ে তিন বছরের কারা ভোগ করছে। তবে কারা ভোগের পাশাপাশি সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা বা তার পদবী ছিনিয়ে নেয়া হতে পারে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ ঘটনাকে ইরাকের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধকালীন একটি বড় ভুল বলে আখ্যায়িত করেছেন।
এদিকে এই অভিযোগে কারডোনাকে ইরাকী কারাবন্দীদের উপর অত্যাচারকারী একদল ’দুর্নীতি পরায়ন সেনা’র অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষের বক্তব্যে বলা হয়েছে যে উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশ অমান্য করায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিডিয়ার দৃষ্টি এড়িয়ে ২০০৪ সালে এই কারাগারে বন্দীদের উপর অত্যাচারের ছবি প্রকাশ করা হলে এ বিষয়ে তুমুল আলোচনার ঝড় ওঠে। তবে আবু গারিব কারাগারে বন্দীদের উপর অত্যাচারের জন্য উচ্চপদস্থ কোন কর্মকর্তাকে এখন পর্যন্ত অভিযুক্ত করা হয়নি।
