হাদিথায় সংঘঠিত হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির আশ্বাস দিলেন বুশ
হাদিথায় গত বছর ২৪ জন বেসামরিক ইরাকীকে হত্যার সাথে জড়িত নৌবাহিনীর যেকোন সদস্যকে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন মাকিন প্রেসিডেন্ট জর্জ বুশ।
পাশাপাশি এ হত্যাকান্ডের জন্য গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান। এমনকি আইনব্যবস্থা ভেঙ্গে গেলেও এ শাস্তি কার্যকর করার অঙ্গিকার করেন তিনি।
এ হত্যাকান্ড ইরাকীদের মধ্যে বিদ্রোহের সূত্রপাত করতে পারে এমন আশংকার প্রেক্ষিতে বুশ এ মন্তব্য করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো জানান, হাদিথার হত্যাকান্ড সম্পর্কে বুশ তখনই সচেতন হন যখন তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হাডলি এ ব্যাপারে তাঁকে জানান।
øো আরও জানান যে এ হত্যাকান্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হলেই ঘটনার প্রকৃত চিত্র বোঝা যাবে।
