২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সম্রাজ্ঞীকে লেখা ভলতেয়ারের চিঠি নিলামে

রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্যা গ্রেটকে লেখা ফরাসী দার্শনিক ভলতেয়ারের একগুচ্ছ চিঠি নিলামে সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলারে বিক্রি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সুথবে-র নিলাম ঘর বলেছে ভলটেয়ারের হাতে লেখা এই চিঠিগুলো এ যাবৎ বিক্রি হওয়া সবচেয়ে দামী চিঠি।

১৭৬৮ থেকে ১৭৭৭ সালের ভেতরে ভলতেয়ার যখন সুইজারল্যান্ডে বাস করতেন তখন এই চিঠিগুলো লিখেছিলেন।

আর ক্যাথরিন দি গ্রেট তখন ছিলেন রাশিয়ার শাসক। তিনি ১৭৬২ সাল থেকে ১৭৯৬ সাল পর্যন্ত রাশিয়ার সম্রাজ্ঞী ছিলেন। ক্যাথরিরে চিঠিগুলোতে স্বাক্ষর ছিল ‘সিংহাসনে উপবিষ্ট দার্শনিক’  আর ভলতেয়ার নিজের পুরো নাম না লিখে লিখেছেন ‘বৃদ্ধ সন্ন্যাসী’ অথবা কেবল ‘ভি’ লিখেছেন।

পাশ্চাত্যের বড় বড় মনীষিদের সাথে ছিল তার চিঠির যোগাযোগ।

ভলতেয়ার এসব চিঠিতে রাশিয়ার সম্রাজ্ঞীকে তার পররাষ্ট্র বিষয়ক কৌশল এবং নীতি, রাশিযা- পোল্যান্ড বিভাজন, ১৭৬৮-৭৪ পর্যন্ত অটোমানদের সাথে রাশিয়ার যুদ্ধ নিয়ে নানাধরনের পরামর্শ দিয়েছেন।

নিলামে ভলতেয়ারের চিঠির এই অনবদ্য সংগ্রহটির বিক্রয়মূল্য ধরা হয়েছিল তিন লক্ষ পঁচাশি হাজার ডলার। বর্তমান বিক্রয়মূল্য এই অনুমানকৃত মূল্যকে বহুগুণ ছাড়িয়ে গেছে।

এদিকে প্যারিসের এক নিলামে জেমস জয়েসের ইউলিসিস এক লক্ষ আটচল্লিশ হাজার ডলারে বিক্রি হয়েছে।