তালেবান গেরিলারা ১২ আফগান পুলিশকে হত্যা করেছে
তালেবান গেরিলারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পৃথক দুইটি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জন আফগান পুলিশকে হত্যা এবং ৪০ জনেরও বেশি পুলিশকে অপহরণ করেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
জেবুলের দক্ষিণ প্রদেশে গাড়ি হামলা করায় মোহাম্মদ রাসূল নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুইজন প্রাদেশিক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
উরুজগান প্রদেশের নিকটবর্তী চোরা জেলায় আক্রমণ চালিয়ে তালেবানরা ৪০ জন পুলিশকে অপহরণ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কাবুলের একজন কর্মকর্তা জানিয়েছেন।
দুইদিন আগে কাবুলে মার্কিন বিরোধী আন্দোলনে সাতজন আফগান নিহত হওয়ার পর এটাই বড় সহিংস ঘটনা।
বিডিনিউজ/এফএফ/এএন/ ১৪২০ ঘ.
