জম্মু এবং কাশ্মীরে নৌকা ডুবিতে শিক্ষকসহ ১৭ স্কুল ছাত্র নিহত
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উল্লার হ্রদে এক নৌকাডুবিতে একজন শিক্ষকসহ সতেরজন স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শ্রীনগরের ৬০ কিমি দূরে ওয়াতলাব এলাকার এই হ্্রদ থেকে জাল ফেলে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী শহর হান্দওয়ারার বার্ন ক্যান্ডেল হাই স্কুলের ছাত্ররা তাদের শিক্ষকের সাথে শিক্ষা সফরের অংশ হিসেবে লেকে নৌকাভ্রমণে বের হলে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগরের প্রতিরক্ষা বাহিনীর লে কর্নেল ভি কে বাত্রা জানান, বাচ্চারা নৌকায় উঠে এক জায়গায় বসে না থেকে ছুটাছুটি করছিল। যার ফলে নৌকাটি উল্টে যায়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় সারা শহরে শোকের ছায়া বিরাজ করছে।
