আফগানিস্তানে তালেবানদের হামলায় পুলিশ প্রধান নিহত
আফগানিস্তানের জাবুল প্রদেশে সন্দেহভাজন তালেবানদের হামলায় একজন পুলিশ প্রধান নিহত হয়েছেন।
নিহত পুলিশ প্রধানের নাম গোলাম রসুল।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানান, কালাত শহরে পুলিশ প্রধান গোলাম রসুলের গাড়িকে লক্ষ্য করে তালেবানরা গ্রেনেড নিক্ষেপ করলে তিনি নিহত হন।
এই হামলায় গোলাম রসুলের সাথে থাকা তিনজনও আহত হয়েছে।
সম্প্রতি আফগানিস্তানে তালেবান গেরিলাদের হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছে।
