২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির নেপোলি বিমানবন্দরে গুলিসহ যাত্রী আটক

ইতালির নেপোলি বিমানন্দরে কেবিন ক্রু’র সহযোগিতায় বিস্ফোরকসহ এক যাত্রীকে আটক করেছে। আটককৃত যাত্রীর হাতব্যাগে বেশ কিছু গুলি পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 11:55 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

১২০ জন যাত্রী সহকারে বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের আগেই ইতালির নাগরিক এই যাত্রী বেশ কয়েকরাউন্ড গুলিসহ ধরা পড়ে। আটককৃত যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। তবে তার কছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটককৃত যাত্রী বিমানের জন্য বড় ধরনের কোনো হুমকি না হলেও এটা অবিশ্বাস্য যে সে কিভাবে বিমান বন্দরের নিরাপত্তা বুহ্য পার হলো।

এ ব্যাপারে বিমানবন্দরের কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নিবে বলে জানা গেছে।