বুধবার থেকে দিল্লীর সব মেডিকেল বন্ধ ঘোষণা
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্বেও বুধবার রাজধানী নয়াদিল্লীর সকল চিকিৎসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করছে না বলে জানিয়েছে দিল্লী মেডিকেল অ্যাসোসিয়েশন।
মেডিকেলের ছাত্রদের এ ধর্মঘট প্রত্যাহার করার জন্য সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
দিল্লী মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি কে কে কাপুর জানান এ সংক্রান্ত কোন নির্দেশ তারা আদালত থেকে পাননি। পাশাপাশি আন্দোলনরত ছাত্র ও ডাক্তারদের পক্ষে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
ডিএমএ সকল নার্সিং হোম, ক্লিনিক, ল্যাবরেটরি এবং পূর্ব নির্ধারিত অস্ত্রপচার বুধবার বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
এদিকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আসন সংখ্যা বাড়ানো হবে বলে গত সপ্তাহের এক মিটিং-এ রাষ্ট্রপতি কালাম আন্দোলনরত ছাত্রদের আশ্বাস দেন।
