২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগারদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন

ইউেরাপীয় ইউিনয়ন(ইইউ) শચীলংকার িবি੧ছਭতাবাদী দল ৸িলবােরশন অব তািমল টাইগার ইলম৹ (এলিটিটই) োক ৸সੰ੬াসী৹ দল িহেসেব িচিহઙত কের ইউেরােপ এর সকল কাযગਠઙম িনিষਤ োঘাষণা কেরেছ৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 09:49 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী দল ‘লিবারেশন অব তামিল টাইগার ইলম’ (এলটিটিই) কে ‘সন্ত্রাসী’ দল হিসেবে চিহ্নিত করে ইউরোপে এর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলোর মন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের ২৫ টি দেশে অবস্থানকারী তামিল টাইগারদের যাবতীয় সম্পদ জব্দ করা হবে বলে তারা জানিয়েছেন।

ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা তামিলরা শ্রীলংকায় তামিল টাইগারদের প্রয়োজনীয় অর্থের একটি বড় উৎস বলে তারা মনে করছেন।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র তামিল টাইগারদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল।

বিদ্রোহী তামিলরা শ্রীলংকান সরকারের সাথে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে ইউরোপিয়ান ইউনিয়ন এই সিদ্ধান্ত নেয়।

শ্রীলংকায় গৃহযুদ্ধে গত কয়েক সপ্তাহে অন্তত ১০০ জন নিহত হয়েছে।