দ্রুত আঘাত করতে সক্ষম ক্ষেপনাস্ত্র ব্যবহারের জন্য কংগ্রেসের কাছে অনুমতি চেয়েছে পেন্টাগন
নতুন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন চেয়েছে পেন্টাগন।
এ বিশেষ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কোন দূরবর্তী স্থান নির্দিষ্ট করার এক ঘন্টা পরে সেখানে আঘাত করা সম্ভব হবে বলে সোমবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে।
দি ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এ রিপোর্টে বলা হয়েছে এ অস্ত্রটি হবে সাবমেরিন ক্ষেপণাস্ত্র ট্রিডেন্ট-২ ক্ষেপণাস্ত্রের অপারমানবিক ভার্সন এবং এটি প্রেসিডে›টের হেফাজতে থাকবে ও শত্রুপক্ষ থেকে আঘাত আসতে পারে-এমন সন্দেহ দেখা দিলেই ব্যবহার করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এক সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এ রিপোর্টে বলা হয়েছে এসব অস্ত্র সন্ত্রাসী ক্যাম্প, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ক্ষেত্র, শত্রুপক্ষের অস্ত্র ভান্ডার এবং উদ্ভূত জরুরি অবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।
আগামী দুই বছরের মধ্যে পেন্টাগন এ সিস্টেম চালু করতে চায় বলে রিপোর্টটিতে বলা হয়েছে।
তবে পেন্টাগনের এ পরিকল্পনার ফলে পারমানবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন এই পরিকল্পনার বিরোধী নীতি নির্ধারকরা।
পেন্টাগনের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড বলেন, এ পরিকল্পনা পারমানবিক নীতি প্রতিরোধে হুমকি স্বরূপ হতে পারে।
আর্মড সার্ভিসেস কমিটি ঝুঁকির আশংকা কমে যায় এমন একটি পরিকল্পনা তৈরী করার আহ্বান জানিয়েছে বুশ প্রশাসনের কাছে।
