২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকা সঙ্গীত জগতের অগ্রদুত ডেসমন্ড ডেকার আর নেই

১৯৬৯ সালের বিখ্যাত গান ‘দি ইসরাইলিটিস’ এর গায়ক জ্যামাইকার বিখ্যাত সঙ্গীত শিল্পী ডেসমন্ড ডেকার ৬৪ বছর বয়সে বুধবার ইংল্যান্ডে নিজ বাড়িতে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ইংল্যান্ডের সুরেই এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত  তিনি মারা যান বলে তার ম্যানেজার দেলরয় উইলিয়াম জানান।

“দি ইসরাইলিটিস” ক্যাসেটটি ডেকারকে তার খ্যাতির শীর্ষস্থানে নিয়ে আসে। সারা বিশ্বে তার এই ক্যাসেটি ১০ লক্ষ কপিরও বেশি বিক্রি হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

“দি ইসরাইলিটিস” গানটি বাইবেলে নির্দেশিত পাপের শাস্তি ও মুক্তির উপরে রচিত। গানটিতে একই সঙ্গে নাচের চটুলময় ধ্বনি, ভাবগম্ভীর ও  আধ্যাতিকতার ছোঁয়া রয়েছে।

এই গান তাকে ব্রিটেন ও জ্যামাইকার তারকা ও জনপ্রিয় করে তুলেছিল।

ডেকারের পিতা-মাতা তার নাম ডেসমন্ড এ্যাডলফাস ডেক্রিস রেখেছিলেন। তিনি ১৯৪১ সালে জ্যামাইকার কিংস্টোনে জন্মগ্রহন করেন।