মিয়ানমার সু কি’র গৃহবন্দীর সময় আবারও বৃদ্ধি করেছে
স্বাধীনতাকামী নেত্রী অং সান সু কি’র গৃহবন্দীর সময়সীমা মিয়ানমার সামরিক সরকার আবারও বৃদ্ধি করেছে বলে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
রাজনীতির জন্য গত ১৭ বছরের মধ্যে প্রায় ১০ বছর গৃহবন্দী অবস্থায় কাটানোর পর সু কি কে শনিবার মুক্তি দেয়া হবে বলে তার সমর্থকরা আশা করেছিল।
মিয়ানমারে গনতন্ত্র ফিরিয়ে আনায় ১৯৯১ সালে সু কি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। বর্তমানে দেশটি জান্তা সরকার শাসন করছে ।
বন্দিত্বের সময়সীমা বৃদ্ধি করায় পুলিশ সু কি’র বাড়ির পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সরকারের পক্ষ থকে তার গৃহবন্দির সম্পর্কে কোন ঘোষণা দেয়া না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সু কি’র বাড়ির বাইরে থাকা সাংবাদিকদের জানান তার গৃহবন্দী¡র সময় আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।
জাতিসংঘের রাজনৈতিক বিষয় সম্পর্কিত আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম গাম্বারি সু কি’র সাথে গত সপ্তাহে সাক্ষাতের পর এ সপ্তাহে মহাসচিব কফি আনান ক্ষমতাসীন জান্তা সরকারের কাছে তাঁর মুক্তির জন্য আবেদন জানান।
২০০৩ সালের মে মাসে সু কি’র সমর্থক এবং গনতন্ত্রের পক্ষের একটি গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’র উচ্চ পদস্থ আরও কিছু কর্মকর্তার সাথে সু কি কেও বন্দি করা হয়। পরে তার টেলিফোন লাইন কেটে দেয়া হয় এবং টিভি ছিনিয়ে নেয়া হয়। মাসে একবার তার দলের লোকজনের সাথে সাক্ষাৎ করাই ছিল বাইরের জগত সম্পর্কে জানার তার একমাত্র উপায়।
১৯৯০ সালে নির্বাচনে তাঁর দল বিজয়ী হলেও সেনাবাহিনী তাঁর হাতে ক্ষমতা হস্তান্তর না করে বরং তাকে গৃহবন্দী করে রাখে। ১৯৯৬ সালে তাকে অল্প সময়ের জন্য মুক্তি দেয়া হলেও ২০০২ সালে আবার তাকে গৃহবন্দী করা হয়।
