২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে নিহত ১৫ এবং আহত শত শত

 ইন্দোনেশিয়ার প্রাচীন রাজধানী ইয়োগোকার্টায় শনিবার ভোরে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১৫ জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ইয়োগোকার্টার ৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বানতুল শহরে কমপক্ষে ১০ জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতালের তথ্য কর্মকর্তা কারদি জানিয়েছেন।

অন্যদিকে ইয়োগোকার্টায় সকালেই ৫ জন মারা গেছে বলে হাসপাতালের একজন নার্স জানান। জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত ইন্দোনেশিয়ার এ শহরে ভোর ছয়টার আগে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২।

ভূমিকম্পে বাড়িঘর ভেঙ্গে পড়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। এদিকে শহরের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে।

শহরের হাসপাতালগুলোতে আহত ব্যক্তিরা ভীড় করেছে বলে রেডিও’র খবরে বলা হয়েছে।