২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করো নয় শহর ছেড়ে ভাগো!

যুক্তরাষ্ট্রের ছোট্ট একটি শহরে বিয়ে না করা যুগলদের সরাসরি বলে দেওয়া হয়েছে, অনেক হয়েছে আর নয়, এবার বিয়ে করো নয়তো ছেলে-পেলে নিয়ে শহর ছাড়ো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

কেন্দ্রীয় রাজ্য মিশৌরির ৬ হাজার ৮ শ’ বাসিন্দার শহর ব্ল্যাক জ্যাকে এ নিয়ে বিতর্ক আর জল্পনা কল্পনার শেষ নেই। ঘটনার সূত্রপাত এ বছরের গোড়ার দিকে যখন অলিভিয়া শেলট্রেক ও ফনড্রে লাভিং নামের দম্পত্তি চার বেড রুমের একটি বাড়ি কিনে সেখানে থাকতে গেলে কর্তৃপক্ষ বাধা দেয়।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এরা বিযে করেনি অথচ তাদের তিন তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি আবার শেলট্রেকের আগের সম্পর্ক থেকে।

সম্প্রতি কর্তৃপক্ষ অর্ডন্যান্স জারি করে যে, কোনো পরিবার তিন সদস্যের বেশি হলে সে সম্পর্ক যদি বৈধ বৈবাহিক বা রক্তের কিংবা আইনানুগ দত্তক গ্রহণের মাধ্যমে না হয় তাহলে তাদের স্থান এ শহরে হবে না।

গত্যন্তর না দেখে শেষপর্যন্ত ওই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তবে শহরে বসবাসের অনুমতি পায়।

শেলট্রাক পরে এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয়, কর্তৃপক্ষ শহরে কোনো বিয়ে বহির্ভূত সম্পর্কে সন্তানের জন্ম হোক এটা চায় না। বিষয়টি তাদের কাছে একটি নৈতিকতার বিষয়।

শেলট্রেক (৩১) আরো জানান, পার্টনার লাভিং এর সাথে টানা তের বছরের সম্পর্ক তার, ব্ল্যাক জ্যাকে আসার আগে তারা ঘুনাক্ষরে ভাবেনি আইনি জটিলতার এমন একটি দুঃস্বপ্ন তাদের জন্যে অপেক্ষা করছিলো।

আমরা জানতাম, এখানে বাস গাড়তে হলে তদন্তকারীরা আমাদের ঘর বানাতে হাউজিং কোড মানা হয়েছে কি না কেবল সেটাই দেখবে, কিন্তু বিস্মিত হলাম যখন তারা আমাদের সন্তানদের বার্থ সার্টিফিকেট এবং আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাইলো। তবে আমরা প্রতিবেশীদের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছি।