২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সংঘর্ষে গ্রীক এবং তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত

এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপের কাছে একটি গ্রীক জঙ্গি বিমান এবং তুর্কির একটি যুদ্ধ বিমান মুখোমুখি সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 01:28 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

কার্পাথোস দ্বীপ থেকে ২০ কিমি দক্ষিণে গ্রীক এফ-১৬ বিমানের সাথে তুর্কি আর-এফএ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটলে বিমান দুটো পুরোপুরি বিধ্বস্ত হয়ে সাগরে পতিত হয়।

তুরস্কের দুজন এবং গ্রীসের একজন বিমান চালক এই দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন। তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা না থাকলেও গ্রীসের হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজ তাদের অনুসন্ধান করছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

বিমান দুটি বারবার পরস্পরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে এজিয়ান সাগরের ওপর বিতর্কিত আকাশসীমায় এই দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য দুই দেশের মধ্যে এজিয়ান সাগরের ওপরের জাতীয় আকাশসীমা নিয়ে বিরোধ রয়েছে।

গ্রীস জানিয়েছে এজিয়ান সাগরে তার বর্ধিত জাতীয় আকাশসীমা ১৬ কিমি হলেও  তুরস্ক  গ্রীসের আকাশসীমা ১০ কিমি পর্যন্ত স্বীকৃতি দিয়েছে।

এজিয়ান সাগরের আকাশসীমা এবং জলসীমার অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের হিসেবে ১৯৭৪ সাল থেকে ন্যাটোর অর্ন্তভূক্ত এই দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ বাধার সম্ভাবনা দেখা দিয়েছিল।