জাতিসংঘের কর্মকর্তা মিয়ানমার সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করছেন
জাতিসংঘের উচ্চপদস্থ একজন কর্মকর্তা মিয়ানমারের গৃহবন্দী গনতন্ত্রকামী নেত্রী অং সান সু কি’র সাথে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎ সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে যাচ্ছেন।
এতে করে দ্বিতীয়বারের মত নিরাপত্তা পরিষদকে মিয়ানমার সম্পর্কে অবহিত করা হবে।
জাতিসংঘের রাজনৈতিক বিষয় আন্ডার সেক্রেটারি ইব্রাহিম গাম্বারি তাঁর তিনদিনের সফরের অংশ হিসেবে শনিবার রেঙ্গুনে মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের নেত্রী সু কি’র সাথে সাক্ষাৎ করেন। ২০০৪ সালের পর গাম্বারিই প্রথম বিদেশী হিসেবে সু কি’র সাথে সাক্ষাৎ করলেন।
সু কি’র দল ১৯৯০ সালের নির্বাচনে বিজয়ী হলেও সেনাবাহিনী তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। এরপর ২০০৩ সাল থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
