২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালার আদালতে দুজন নান্ এবং ছয়জন যাজকের আইনজীবি হিসেবে যোগদান

আইনজীবি হিসেবে আত্মপ্রকাশের অধিকার আদায়ে দীর্ঘ আইনী লড়াইয়ের পর দুজন নান্ এবং ছয়জন যাজক শনিবারে কেরালা বারে যোগদান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

কেরালার হাই কোর্ট গত নভেম্বরে এই দুজন নান এবং ছয়জন পুরোহিতকে আইনজীবি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনুমোদন করে।

এ বছর মার্চের ২১ তারিখে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের একক আদালত একটি রায়ে জানায় আইনজীবি হিসেবে তাদের এই পেশা সম্পূর্ণ বৈধ এবং এখন থেকে তারা এই পেশা অনুশীলন করতে পারবেন।

আবেদনকারীদের একজন সিস্টার টিনা জোন্স এবং অপর নান এবং পুরোহিতদের কাছে এই মামলায় জয় এবং আইনজীবিদের পোশাক পরিধান করতে পারাটা ছিল স্বপ্নের মতো যা এখন বাস্তবে পরিণত হয়েছে।

ইন্ডিয়া বার কাউন্সিল অবশ্য এই রায়ের বিরোধিতা করে জানিয়েছে বর্তমানে তারা নান এবং যাজক হিসেবে যে দায়িত্ব পালন করছে তাও একধরনের পেশা।

তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অভিযোগ অস্বীকার করে জানায় তাদের নান বা পুরোহিত হিসেবে গির্জায় কাজ করাটা পুরোপুরি সেবামূলক। এর সাথে তাদের আইন পেশায় আত্মনিয়োগের কোনো বিরোধিতা থাকতে পারেনা।

এছাড়া তারা যদি শিক্ষকতা বা নার্সিংকে পেশা হিসেবে নিতে পারে তাহলে আইনব্যবসাকে পেশা হিসেবে নিতে কোনো বাধা নেই বলেও আদালত জানিয়েছে।