যুক্তরাষ্ট্রের একটি চার্চে বন্দুকধারীদের গুলিতে ৫ জন নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানার উত্তরাঞ্চলীয় শহর ব্যাটন রগের একটি চার্চে একজন বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সোমবার একথা জানান।
পুলিশ জানায়, বন্দুকধারী ২৫ বছর বয়সী এ্যানথনী বেল তার স্ত্রী এবং বাচ্চাকে এ্যাপার্টমেন্ট থেকে অপহরণ করে। পরে সে তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। তবে তার বাচ্চাটি অক্ষত রয়েছে।
চার্চের কাছে এই বন্দুকধারীকে আটক করা হয়। চার্চে সকালের প্রার্থনা চলাকালে এই ঘটনা ঘটে।
এই হত্যাকা-ের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
