২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্নেস্ট হেমিংওয়ের স্মৃতি রক্ষার্থে কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর

নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা ২০ হাজার পৃষ্ঠা পান্ডুলিপি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে কিউবা সম্মত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 12:53 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

হাভানা এবং ওয়াশিংটন সরকারের মধ্যে পারস্পরিক শত্রুতার সম্পর্ক থাকলেও হেমিংওয়ের মূল্যবান এসব কাগজপত্র ফেরত দেওয়ার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

কাগজগুলোর মধ্যে হেমিংওয়ের বেশ কিছু চিঠি ও কয়েকটি বিখ্যাত উপন্যাসের পান্ডুলিপি রয়েছে।

হেমিংওয়ে ১৯৩৯ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত কিউবায় ছিলেন।

কিউবার ন্যাশনাল হেরিটেজ কাউন্সিলের প্রধান মার্টা আরজোনা বলেন, যুক্তরাষ্ট্রকে ওই সময়ের কিছু মহামূল্যবান উপহার দেয়া হলো।

তিনি কম্যুনিস্ট পার্টির পত্রিকা ‘গ্র্যানমা’কে দেয়া এক সাক্ষাৎকারে  বলেন, ২০০২ সালে  যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে চুক্তির অংশ হিসেবে হেমিংওয়ের ১১ হাজার লিখিত নথিপত্রগুলোকে পুনরুদ্ধার ও আধুনিকভাবে সংরক্ষণ করার উদ্দেশ্যে হেমিংওয়ের এই পান্ডুলিপি হস্তান্তর করা হয়।

লিখিত নথিপত্রগুলোর মধ্যে রয়েছে তার চিঠি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্পেনের গৃহযুদ্ধের উপরে লিখিত তার মতামত।

কিউবায় থাকাকালীন সময়ে তার লিখিত নোবেল-এর কপির মধ্যে রয়েছে, ‘ফর হুম দ্যা বেল টোলস্’ ও ‘দি ওল্ড ম্যান এন্ড সি’। এগুলো যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কিউবার হাভানায় হেমিংওয়ের  বাড়িতে একটি যাদুঘর করে সেখানে তার অবশিষ্ট মূল পান্ডুলিপিগুলো রাখা হবে এবং চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কিউবা ভ্রমনে এসে যাদুঘর পুননির্মাণে সাহায্য করতে পারবেন বলেও আরজোনা তার বক্তব্যে জানান।