বাগদাদে বোমা হামলায় নিহত ১৯, আহত ৩৬
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি শহরে এক বোমা হামলায় ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। ইরাকের কর্মকর্তারা শনিবার একথা জানান।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর ইরাকের মন্ত্রিসভা অনুমোদনের জন্য সাংসদদের ভোট দেয়ার পূর্বেই এই হামলার ঘটনা ঘটলো। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরাকের নতুন মন্ত্রিসভায় প্রধান রাজনৈতিক দল শিয়া, কুর্দ এবং সুন্নী পার্টির সদস্যরা রয়েছেন।
অনেকে ধারণা করেছিলেন যে, ইরাকে বিরাজমান সহিংস ঘটনা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে। শনিবারের এই হামলায় বিস্তারিতভাবে আর কিছু জানা যায়নি।
শুক্রবার ইরাকে নতুন ঐক্যের সরকার গঠনের ঘোষণা দেয়া হয়।
ইরাকের প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তরের পদগুলোর দায়িত্ব কাদের মধ্যে বন্টন করা হবে তা নিয়ে সংশয় রয়েছে এবং সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
