পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির শর্তাধীন মুক্তি
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি চিলির এক জেলে ছয়মাস আটক থাকার পর সম্প্রতি বিশেষ শর্তে মুক্তি পেয়েছেন।
মুক্তির পর ফুজিমোরি চিলিতেই অবস্থান করবেন, এই শর্তে তাকে মুক্তি দেয়া হয়।
চিলির সুপ্রিম কোর্ট ফুজিমোরিকে জামিনে মুক্তি দিয়েছে এবং তাকে পেরুর কাছে হস্তান্তর করার ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
পেরুর এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ।
দীর্ঘদিন জাপানে নির্বাসিত থাকার পর পেরুতে ২০০৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহনের ইচ্ছা প্রকাশ করে ২০০৫ সালের নভেম্বর মাসে চিলিতে প্রবেশ করলে ফুজিমোরিকে গ্রেফতার করা হয়।
