২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস ও ফাতাহ্ দলের নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে দুই পুলিশ আহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনীর সাথে প্রতিদ্বন্দ্বী ফাতাহ্ দল সমর্থিত পুলিশের বন্দুকযুদ্ধে দুই পুলিশ আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সমর্থক পুলিশবাহিনী জানিয়েছে, ক্ষমতাসীন হামাস সরকারের নবগঠিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গাজা শহরের সংসদ ভবনের সামনে শুক্রবার সকালে হামাস সমর্থিত এই নিরাপত্তা বাহিনীর সাথে ফাতাহ্ সমর্থিত পুলিশের বন্দুক যুদ্ধ হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ফাতাহ্ নেতা মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে গাজা উপত্যকা থেকে তার বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে আহ্বান জানালে হানিয়া তা প্রত্যাখান করেন।

এদিকে আব্বাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজায় কয়েকশত পুলিশ মোতায়েন করেছেন।

প্রধানমন্ত্রী হানিয়া অবশ্য জানিয়েছেন, ফিলিস্তিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনের সম্পদ রক্ষার্থে এই নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছে।