গাজায় হামাস সমর্থিত বাহিনীর বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন
হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন সরকারের মদদপুষ্ট একটি জঙ্গী বাহিনী শক্তি প্রদর্শন করার পর গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় আইন-শৃঙ্খলা বহাল রাখতে এই পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
গত বছর ইসরাইলী সৈন্যরা গাজা উপত্যকা ত্যাগ করার পর এই প্রথম সেখানে এত অধিকসংখ্যক পুলিশ মোতায়েন করা হলো।
হামাস তার সামরিক ইউনিট এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের অর্šÍভূক্ত করে এই নতুন বাহিনী গড়ে তুলেছিল।
হামাস সরকার পরবর্তীতে এই বাহিনীকে ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ ফিলিস্তিনের সম্পদ রক্ষা করার দায়িত্ব দেয়।
ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সিয়াম জানিয়েছেন, ফিলিস্তিনে হামাসের মদদপুষ্ট তিন হাজারের অধিক সদস্য এখনও সক্রিয় রয়েছে।
উল্লেখ্য মাহমুদ আব্বাসের ফাতাহ দল এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার ক্ষমতাসীন হামাসের মধ্যে উত্তেজনা সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠছে।
ফিলিস্তিনে জানুয়ারীতে সাধারণ নির্বাচনে হামাস জয়ী হলে প্রেসিডেন্ট আব্বাসের সাথে ফিলিস্তিনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের মধ্যে বিরোধ দানা বাধতে থাকে।
