ভারতে স্থলমাইন বিস্ফোরণে ১২ জন নিহত
মধ্য ভারতে মঙ্গলবার সকালে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীদের স্থলমাইন বিস্ফোরণে চারজন মহিলাসহ ১২ জন নিহত হয়েছে।
মহারাষ্ট্র এবং ছত্রিশগড় সীমান্তের কাছে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীরা এই হামলা চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মহারাষ্ট্রের গাদচিরোলি থেকে ছত্রিশগড়ের কানকারে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাচ্ছিল।
সম্প্রতি কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে।
পুলিশ জানায়, এই স্থলমাইন বিস্ফোরণে কতজন আহত হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সঠিক কিছু জানা যায়নি।
