জর্ডান থেকে ৪১ জন ভারতীয় দেশে ফিরেছে
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় জর্ডানে দর্জি হিসেবে প্রায় ১ বছর মানবেতর জীবনযাপন করার পর শেষপর্যন্ত ৪১ জন ভারতীয় নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছে।
এসব ভারতীয় নাগরিক গতবছর জুলাই মাসে থিরুথুরাইপন্ডি নামক জেলার একটি বেসরকারি জনশক্তি সংস্থার মাধ্যমে জনপ্রতি ১ লক্ষ টাকার বিনিময়ে জর্ডান গমন করে।
কিন্তু পৌঁছানোর পরই এসব মানুষ বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। প্রচন্ড দূরাবস্থার মধ্যে দিন কাটিয়ে তারা তাদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধারের জন্য অনুরোধ করে। নিকট আত্মীয়রা এব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা জর্ডানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে এসব ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
